মালদা

জেরায় উঠে আসা নামের ভিত্তিতে দুই ডাকাতকে গ্রেপ্তার করল পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে দুই দাকাতকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। 

        জানা যায় চলতি মাসের গত পাঁচ তারিখে গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তিন জনের এক ডাকাত দলকে গ্রেফতার করে। ধৃতদের আদালতে পেশ করে তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়। ধৃতদের আরও জেরা করে পুলিশ আরও দুইজনের নাম জানতে পারে। সেই মতো রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ সুলতানগঞ্জ এলাকায় হানা দিয়ে অহেদুর সেখ এবং আনেকুল সেখ নামে দুইজনকে গ্রেফতার করে। সোমবার ধৃত এই দুই জনকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/anF80RstFE4